ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে একটি কেন্দ্র থেকে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরশহরের দেবগ্রাম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তার ছোট ভাই শাহীন মোল্লা লোকজন নিয়ে কেন্দ্রে ঢুকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে। এ সময় তারা ব্যালট বাক্সটি পার্শ¦বর্তী একটি পুকুরে ফেলে দেয়। পুলিশ পুকুর থেকে ব্যালট বাক্সটি উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম ব্যালট বাক্সটি দেখে এর ভেতরের ভোটগুলো অক্ষত অবস্থায় থাকায় তা গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।