রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ ম-ল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ইউসুফ মন্ডল নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের হানু ম-লের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী।
ইউসুফ মন্ডলের বড় ভাই নওশের মন্ডল জানান, তার ভাই ডায়াবেটিস ও হার্টের অসুস্থতার কারণে ৭-৮ মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। সকালে তিনি ভোট দিতে এসে স্ট্রোক করে কেন্দ্রেই মারা যান। ভোটকেন্দ্রে দায়িত্বরত এএসআই আবদুর রহমান বলেন, ‘ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ইউসুফ ম-ল। এ সময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। পরে শুনেছি তিনি মারা গেছেন।’