২০২৪-২৫ অর্থবছর

ল্যাপটপের আমদানি শুল্ক ৩১ থেকে ২১ শতাংশে নামছে

বর্তমানে ল্যাপটপে আমদানি শুল্ক ও কর বাবদ ৫ শতাংশসহ মোট ৩১ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীদের স্বস্তি দিতে আগামী অর্থবছরে আমদানি করা ল্যাপটপের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রিল্যান্সিং কার্যক্রম উৎসাহিত ও সফটওয়্যার খাত উন্নয়নে সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে ল্যাপটপে আমদানি শুল্ক ও কর বাবদ ৫ শতাংশসহ মোট ৩১ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। আগামী অর্থবছরে মোট শুল্ক ও কর ২১ শতাংশে নামিয়ে আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘রাজস্ব বোর্ড আমদানি শুল্ক ১০ শতাংশে উন্নীত করলেও আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট তুলে নিতে চায়।’

আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট দিতে পারেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।