গজারিয়ায় হামলা

জড়িতদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

যুগান্তর ও যমুনা টিভির গজারিয়া প্রতিনিধি জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গজারিয়া থানার সামনে আয়োজিত মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে তারা সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এ সময়ের ভেতর জড়িতরা গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন হামলায় আহত সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল হক পার্থ, সফিক ঢালী, সাইফুল ইসলাম শামীম, নেয়ামুল হক নয়ন, মোহাম্মদ কামরুল ইসলাম, আরিফুর রহমান সাগর, স্মৃতি আক্তার, ওসমান গনি, আক্তার হোসেন বাবু, আবু বকর সিদ্দিক, বাবু রাজু, রানা সরকার, রাসেল সরকার, শাকিল হোসেন, রাজু আহম্মেদ প্রমুখ।