পাওয়ার প্লের ৬ ওভারে ধুন্ধুমার না হলেও রান রেইট ছিল ছয়ের বেশি৷ মার্কিন যুক্তরাষ্ট্র পায় ৪২ রান। বাংলাদেশি বোলাররা পাননি কোনো উইকেট।
তবে সপ্তম ওভারেই জোড়া সাফল্য এনে দিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৩১ রান করে ফেলেছিলেন স্টিভেন টেইলর। তাকে ফিরিয়ে শুরুটা করেন। তারপর ফেরান ২ চারে ১৬ বলে ১৬ রান করা মোনাক প্যাটেলকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রান করেছে যুক্তরাষ্ট্র।