শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় খুলনা নগরীর সালাহউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার সকালে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে বিকেলে শিক্ষার্থীর অভিভাবক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছেন। স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশের কাছে দেন। পরে বিকেলে শিক্ষার্থীর অভিভাবক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাকে রবিবার (আজ) আদালতে পাঠানো হবে।