খাগড়াছড়িতে ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২০) নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে।
গত সোমবার রাত ১১টার দিকে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল ঢাকার ধামরাই উপজেলার আবদুল রাজ্জাকের ছেলে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ঝড়ে আলুটিলার বিভিন্ন স্থানের সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রাসেল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।