ইউরোপের সেরা ক্লাবগুলো একে অপরের বিপক্ষে খেলবে-এই ধারণা নিয়ে ১৯৫০ এর দশকে গ্যাব্রিয়েল হ্যানট যখন ইউরোপিয়ান কাপ শুরু করেন অনেক দেশই তাতে সায় দেয়নি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ক্লাবগুলোকে অংশ নিতে নিষেধাজ্ঞা পর্যন্ত দেয়। তবে রিয়াল মাদ্রিদ ছিল ব্যতিক্রম।
শুরু থেকেই এই প্রতিযোগিতাটিকে আপন করে নেয় মাদ্রিদিস্তারা। প্রথম পাঁচটি আসরের শিরোপাও ঘরে তোলে তারা। অবস্থা এমন দাঁড়ায় যে ফিফা ‘বিশ শতকের সেরা ক্লাব’ হিসেবে স্বীকৃতি দেয় রিয়াল মাদ্রিদকে। সাদাকালো থেকে শুরু এখনের রঙিন দুনিয়াতেও ওই দাপট ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
আজ রাতে নিজেদের ১৫তম শিরোপার লক্ষ্যে ওয়েম্বলিতে নামবে রিয়াল। এবারের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। দেখে নেওয়া যাক চ্যাম্পিয়নস লিগ ফাইনালগুলোতে কেমন করেছিল সফলতম ক্লাবটি।
|
|
মৌসুম |
ফল |
ভেন্যু |
১ |
১৯৫৬ |
রিয়াল ৪-৩ রেইমস |
পার্ক দে প্রিন্সেস |
২ |
১৯৫৭ |
রিয়াল ২-০ ফিওরেন্তিনা |
হ্যায়সেল স্টেডিয়াম |
৩ |
১৯৫৮ |
রিয়াল ৩-২ এসি মিলান |
সান্তিয়াগো বার্নাব্যু |
৪ |
১৯৫৯ |
রিয়াল ২-০ রেইমস |
নেকারস্তাদিও |
৫ |
১৯৬০ |
রিয়াল ৭-৩ ফ্র্যাঙ্কফুর্ট |
হ্যাম্পডেন পার্ক |
৬ |
১৯৬২ |
বেনফিকা ৫-৩ রিয়াল |
অলিম্পিখ স্তাদিও |
৭ |
১৯৬৪ |
ইন্তার মিলান ৩-১ রিয়াল |
প্রাতেরস্তাদিও |
৮ |
১৯৬৬ |
রিয়াল ২-১ পার্টিজান |
হ্যায়সেল স্টেডিয়াম |
৯ |
১৯৮১ |
লিভারপুল ১-০ রিয়াল |
পার্ক দে প্রিন্সেস |
১০ |
১৯৯৮ |
রিয়াল ১-০ জুভেন্তাস |
অ্যামস্টারডাম অ্যারেনা |
১১ |
২০০০ |
রিয়াল ৩-০ ভ্যালেন্সিয়া |
স্তাদে দে ফ্রান্স |
১২ |
২০০২ |
রিয়াল ২-১ বেয়ার লেভারকুসেন |
হ্যাম্পডেন পার্ক |
১৩ |
২০১৪ |
রিয়াল ৪-১ আতলেতিকো মাদ্রিদ |
এস্তাদিও দা লুজ |
১৪ |
২০১৬ |
রিয়াল ৪(৫)-১(৩) আতলেতিকো মাদ্রিদ |
স্যান সিরো |
১৫ |
২০১৭ |
রিয়াল ৪-১ জুভেন্তাস |
মিলেনিয়াম স্টেডিয়াম |
১৬ |
২০১৮ |
রিয়াল ৩-১ লিভারপুল |
এনএসসি অলিম্পিসকি |
১৭ |
২০২২ |
রিয়াল ১-০ লিভারপুল |
স্তাদে দে ফ্রান্স |