বাড়তে পারে ইন্টারনেট-পার্কের রাইড-কোমলপানীয়ের দাম

আসন্ন বাজেটে সিগারেটের সম্পূরক শুল্ক ও মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে। এসব ক্ষেত্রে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক যোগ হতে পারে। বর্তমানে অ্যামিউজমেন্ট পার্ক ও থিমপার্কে প্রবেশে এবং রাইডে চড়তে সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হয়। এটি বাড়িয়ে ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিংকস, ফলের জুস, আমসত্ত্বের ওপর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। এ ছাড়া কার্বোনেটেড বেভারেজের ওপর ন্যূনতম কর আরও ২ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশ হতে পারে।

বিস্তারিত পড়ুন