আগামীকাল সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।
আজ রবিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ ছাড়া ঢাকায় তথ্য অধিদপ্তর থেকে সচিবালয়ে প্রবেশে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন।
