স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো শুরু ৪ জুন থেকে

ভারতের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির দুয়ার খুলে দিতে এ বছরও ভারতীয় শিক্ষা নিয়ে মেলা আয়োজন করতে যাচ্ছে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড। চার বিভাগীয় শহর চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহীতে এই মেলার আয়োজন করা হয়েছে।

এ বছর মেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগংয়ে ৪ ও ৫ জুন ২০২৪, ঢাকার যমুনা ফিউচার পার্কে ৭ ও ৮ জুন, খুলনার সিটি ইনে ১০ জুন এবং রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে ১২ জুন ২০২৪। মেলায় একই ছাদের নিচে আসবে ভারতের ৩০টিরও বেশি শ্রেষ্ঠ কলেজ ও বিশ্ববিদ্যালয়।

এই মেলা শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠানে অন-স্পট আবেদন করার এবং মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পাওয়ার অনন্য সুযোগ করে দেবে।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো এক ছাদের নিচে ভারতের নেতৃস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর দুই শতাধিক কোর্স অফার করবে, যার অনেকগুলো NAAC-স্বীকৃত এবং NIRF ও QS-রেটপ্রাপ্ত। এসব কোর্সের মধ্যে আছে প্রচলিত জনপ্রিয় কোর্স যেমন- ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, সায়েন্স, ফার্মেসি, ম্যানেজমেন্ট ইত্যাদি। পাশাপাশি আছে নতুন যুগের কোর্স যেমন AI, ML, রোবটিক্স, ক্লাউড-কম্পিউটিং, AR, VR এবং আরও অনেক কিছু।

অ্যাফেয়ার্স স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো—২০২৪ আয়োজনে অনেক স্বীকৃত প্রতিষ্ঠান উপস্থিত থাকবে। যেমন— বেনারস হিন্দু ইউনিভার্সিটি বারাণসী, ভেল্লোর ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি), এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চেন্নাই, কলিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, (কেআইআইটি) ইউনিভার্সিটি হিসেবে বিবেচিত ভুবনেশ্বর, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব, অ্যামিটি ইউনিভার্সিটি, এনআইটিটিই (ইউনিভার্সিটি হিসেবে বিবেচিত) মাঙ্গলুরু, সপ্তগিরি এনপিএস ইউনিভার্সিটি বেঙ্গালুরু, অ্যালায়েন্স ইউনিভার্সিটি বেঙ্গালুরু, আইইএম—ইউইএম গ্রুপ কলকাতা।

ভারতে উচ্চশিক্ষার সেরা সুযোগগুলো এক ছাদের নিচে খুঁজে দেখতে স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে স্নাতক, স্নাতকোত্তর এমনকি কর্মরত পেশাজীবীরাও অংশ নিতে পারবেন। আবেদন করুন এবং পেয়ে যান চমকপ্রদ বৃত্তি। মেলায় প্রবেশ মূল্য ফ্রি। শিক্ষার্থী ও অভিভাবকেরা নিবন্ধন করতে পারেন এখানে https://studyinindiaexpo.com/bangladesh