আইএফআইসি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা। মনসুর গত ১৩ মে আইএফআইসি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্যাংকের ডিএমডি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন, চিফ ক্রেডিট অফিসার, চিফ রিস্ক অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারসহ (ক্যামেলকো) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মনসুর ২০১৫ সালের ৬ এপ্রিল সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। বিজ্ঞপ্তি