সিজিআইএ ইনস্টিটিউটের গ্লোবাল কাউন্সিলের সদস্য মাহমুদ জুবায়ের

সিজিআইএ ইনস্টিটিউটের গ্লোবাল কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ইস্যু মার্কেটিং, প্রোমোশন ও ডেট মার্কেট ডেভেলপমেন্টের প্রধান সাইয়িদ মাহমুদ জুবায়ের। তিন বছর মেয়াদের জন্য ‘সিজিআইএ ইনস্টিটিউট’-এর গ্লোবাল কাউন্সিলের সদস্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিজিআইএ ইনস্টিটিউট অর্থ ও বিনিয়োগ পেশাদারদের একটি বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার সংস্থা, যা অর্থ ও বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্পের জন্য নৈতিক বিনিয়োগ অনুশীলনের জন্য বিশ্বব্যাপী মান নির্ধারণ করে। বিজ্ঞপ্তি