কাঞ্চন পৌরসভা নির্বাচনে দুজনের মনোনয়ন বাতিল

আগামী ২৬ জুন বহুল আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চার মেয়র প্রার্থিতাপ্রত্যাশীর মধ্যে দুজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা মিলনায়তনে কাঞ্চন পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিক ও পৌর বিএনপির সাবেক নেতা আবুল বাশার বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ ইস্তাফিজুল ইসলাম আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ ওই পৌরসভার সব ওয়ার্ড কাউন্সিলররা।