সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের স্কুলশিক্ষক হারুন-অর-রশীদের (৩৬) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে ১০টায় হরিনাথপুর গ্রামসংলগ্ন শাহজাদপুর-পোরজনা প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত স্কুলশিক্ষকের বাবা গাজী মো. আলাউদ্দিন, চাচা রেজাউর রউফ খান, বড় ভাই হুমায়ুন কবির, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, পোরজনা বাজার বণিক সমিতির সভাপতি আলি আজম, গ্রাম প্রধান হানিফ প্রামাণিক, লোয়াই প্রামাণিক, নিহতের বোন লুসি খাতুন প্রমুখ।