আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এ মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন ও মো. আমিনুল ইসলাম ভূঁঞা সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে মো. আসাদুজ্জামান ভূঞা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান, মোহাম্মদ হোসেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক এবং মো. আমিনুল ইসলাম ভূঁঞা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে ব্যাংকে কর্মরত ছিলেন।
মো. আসাদুজ্জামান ভূঞা ১৯৯৮ সালে অত্র ব্যাংকের ১ম ব্যাচে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
মোহাম্মদ হোসেন ১৯৯৭ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে অত্র ব্যাংকে যোগদান করেন। বর্তমানে তিনি মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. আমিনুল ইসলাম ভূঁঞা ১৯৯৬ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি