এখন থেকে বিয়ে, জন্মদিন বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া নিতে আয়কর রিটার্ন জমার রসিদ লাগবে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ শর্ত যোগ করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এর আগে মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব অনুমোদন হয় এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরে ওই প্রস্তাবে সই করেন।