পাকিস্তানের ক্রিকেটাররা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে যাবে। কিন্তু বাস্তবে তাই হলো। হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হলো সাবেক চ্যাম্পিয়নদের। সেটাও আবার সুপার ওভারে।
জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে ১৩ রানের বেশি করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।
জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে ১৩ রানের বেশি করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, 'ম্যাচ জিতে আমি খুশি। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলা এবং তাদেরকে হারানো আমাদের দলের জন্য অবিশ্বাস্য পারফরম্যান্স। অবশ্যই আমি বলব যুক্তরাষ্ট্র দল ও ক্রিকেট সম্প্রদায়ের জন্য অনেক বড় দিন। আমরা আমাদের কন্ডিশন ভালোভাবে ব্যবহার করেছি। পাকিস্তানেক ১৫৯ রানে থামিয়ে ১৬০ রানের লক্ষ্য তাড়া করা আমাদের জন্য সহজ ছিল। অবিশ্বাস্য এই জয়ে আমরা খুব খুশি।'
তিনি আরও বলেন, 'আমাদের পরিকল্পনা সফল। আমরা চেয়েছি বিশ্বকাপের সেরা দলগুলোর মধ্যে কাউকে হারাতে। আজ আমরা সেটা করতে পেরেছি।'
'অবশ্যই বিশ্বকাপে পাকিস্তানকে হারানো আমাদের সামনে অনেক দুয়ার উন্মোচন করবে। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা এবং এখানে দল হিসেবে পারফর্ম করা এই দেশে ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে।'