পর্বতারোহণ ও পর্বতারোহণে উৎসাহ দেওয়া অভিযাত্রীর অন্যতম প্রিয় কাজ। শুরু থেকেই ‘অভিযাত্রী’ নিষ্ঠার সঙ্গে এই কাজটি করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে ২০২২ সাল থেকে প্রতি বছর ‘অভিযাত্রী’ পরিচালনা করে পর্বতারোহণ বিষয়ক মেন্টরশিপ প্রোগ্রাম ‘ট্রেক উইথ নিশাত’।
বাংলাদেশের প্রেক্ষাপটে পর্বতারোহণ বিভিন্ন দিক থেকে দুর্গম, দুরূহ ও ব্যয়বহুল। ফলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের তরুণীরা পিছিয়ে পড়ছে অনেকখানি। এই পিছিয়ে-পড়ার ব্যবধান দূর করার লক্ষ্যে অভিযাত্রীর এই উদ্যোগ। পর্বতারোহণের জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক সক্ষমতা, যা গড়ে ওঠে দীর্ঘ সময়ের প্রশিক্ষণের মাধ্যমে। পর্বতারোহণের মেন্টরশিপ প্রোগ্রাম ‘ট্রেক উইথ নিশাত’-এ তাই মেন্টি হিসেবে তাদেরই গ্রহণ করা হয়, যারা দীর্ঘসময় পর্বতারোহণের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
অংশগ্রহণের যোগ্যতা
১৮ থেকে ২৫ বছর বয়সী বাংলাদেশি উদ্যমী তরুণীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।
এই অভিযানে কেবল তরুণীরাই অংশগ্রহণের সুযোগ পাবেন, আর যেতে হবে বেশ কিছু যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে। চূড়ান্ত মনোনয়নের জন্য আগ্রহীদের যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তা হলো,
প্রথম ধাপ : গুগল ফরম পূরণ ও ফেসবুকে নিজ প্রোফাইলে একটি ভিডিও আপলোড করে অভিযাত্রী ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে। ভিডিওর বিষয়বস্তু : কেন আপনি ট্রেকিং/পর্বতারোহণে আগ্রহী এবং এই অভিযানের উপযোগিতা বিষয়ে আপনার ভাবনা। গুগল ফরম লিঙ্ক :
https://forms.gle/YEmkrsAw2LWynYHFA
অভিযাত্রী গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/127787254551736/?ref=share
দ্বিতীয় ধাপ : মুখোমুখি সাক্ষাৎকার পর্ব।
তৃতীয় ধাপ : শারীরিক সক্ষমতার পরীক্ষা।
চতুর্থ ধাপ : শারীরিক, মানসিক ও দলগত কাজের সমন্বিত সক্ষমতা পরীক্ষা।
এই ধাপ উত্তীর্ণ হয়ে যিনি বিজয়ী হবেন তিনি লাভ করবেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের সঙ্গে পাহাড়-অভিযানের সুযোগ।
একটু দেখে নিন
‘ট্রেক উইথ নিশাত ২০২৪’-এ অংশগ্রহণের গুগল ফরম পূরণের আগে এটা জেনে রাখা ভালো যে, ‘অভিযাত্রী’ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এই আয়োজনটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এই আয়োজন চলার সময়ে আগ্রহী প্রার্থী অনাকাক্সিক্ষত কোনো ক্ষতির সম্মুখীন হলে, অভিযাত্রী তার দায় বহন করবে না।
নিবন্ধন করা যাবে ৩০ জুন পর্যন্ত।