অল্পতেই রোহিত-কোহলিকে ফেরালেন শাহিন-নাসিমরা

নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর খেলা শুরু হলেও এক ওভার হওয়ার পর বৃষ্টিতে আবার বন্ধ হয়ে যায় নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। শাহিন শাহ আফ্রিদির ওই ওভার থেকে ৮ রান তুলেছিলে ভারত।

খেলা আবার শুরু হলে নাসিম শাহর ওভার প্রথম বল থেকে বাউন্ডারি তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। এক বল পর মারতে গিয়ে কভার পয়েন্ট উসমান খানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। 

পরের ওভারে শাহিন আফ্রিদীর বল পুল করতে গিয়ে ইফতিখার আহমেদকে ক্যাচ দিয়ে ফেরে রোহিত শর্মাও। ভারত অধিনায়ক করেছেন ১৩ রান।