শেভরনের অর্থায়নে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর কর্মসূচি

শেভরনের অর্থায়নে পরিচালিত উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই বাংলাদেশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অন্তর্গত আউশকান্দি ইউনিয়নের রহমানিয়া কমিউনিটি সেন্টারে, ‘উদ্যোক্তাদের মধ্যে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর’ কর্মসূচির আয়োজন করে।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথি থেকে উদ্যোক্তাদের মধ্যে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের সময়, ৬০ জন নারী বিক্রয় প্রতিনিধিদের কাছে পণ্য ঝুড়ি, ২২টি সমবায় সমিতিকে ২২৩টি গরু হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া উপকারভোগীরা তাদের স্টলগুলোয় তাজা সবজি, পশু, কৃষি ইনপুট, মেশিনারি এবং মিনি গার্মেন্টস পণ্য প্রদর্শন করেছেন। ‘উদ্যোক্তা-এম্পাওয়ারিং এন্টারপ্রেনার্স’ শেভরনের অর্থায়নে এবং আইডিই দ্বারা বাস্তবায়িত একটি প্রকল্প, যার লক্ষ্য ১১০টি সমবায় সমিতি ও ১০০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা এবং তাদের মূলধন সংরক্ষণ ও বৃদ্ধি করা। প্রাথমিক পর্যায়ের সাফল্যের ওপর ভিত্তি করে, ‘উদ্যোক্তা’ প্রকল্পের দ্বিতীয় ফেজ সমবায় সমিতির ব্যবসাকে দীর্ঘমেয়াদি টেকসই করার লক্ষ্যে ইনোভেটিভ ব্যবসায়িক উদ্যোগের প্রতি মনোনিবেশ করে যাচ্ছে। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের গুরুত্ব দিয়ে ৬০০০ পরিবারের পুষ্টির অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।