নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার।
ইউএনও মো. আবদুল্লাহ আল মাহফুজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান অপু ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু। পরে উপজেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২৬ জন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, মেডেল, সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়।