টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৪ জুন) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ ও মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার টাঙ্গাইল থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারটি কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। শিশুসহত আহত ৫ জনকে টাঙ্গাইল জেনরেল হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসধীন অবস্থায় শিশুসহ দুইজন মারা যায়।
অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়।