বাবা আমার কাছে এক অমূল্য সম্পদ। যার তুলনা পৃথিবীতে নেই। বাবার একটি দিন অনুপস্থিতিতে আমার এক বছরের সমান লাগে কারণ বাবা আমার বেঁচে থাকার প্রধান উপাদান। আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন অনেক কষ্টের বিনিময়ে। সে জন্য মা আমার শ্রেষ্ঠ সম্পদ। আর পৃথিবীতে আমার বেঁচে থাকার জন্য প্রধান সহায় আমার বাবা। সে জন্য তিনি আরও বড় সম্পদ।
বাবা আমার দিনের সেই সূর্যের আলো, যা দিয়ে আমি প্রকৃতির প্রতিটি জিনিস দেখতে পাই এবং নিজেকে খোঁজার চেষ্টা করি। তিনি আমার রোদেলা দুপুরে মরুভূমির বটগাছ, যার ছায়ায় আমি নিজেকে আশ্রয় দিতে পারি।
আমরা সবাই মোগল বংশের প্রতিষ্ঠাতা বাবরের ইতিহাস জানি। সন্তান হুমায়ুনের গুরুতর অসুস্থতার সময় যিনি সৃষ্টিকর্তার কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চেয়েছিলেন। স্রষ্টা তার কামনা কবুল করেছিলেন। তার সন্তান বেঁচে গিয়েছিল এবং তিনি মারা গিয়েছেন। আমার বাবাও আমার কাছে বাবরের চেয়ে কম না।
আমি আমার বাবার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারব না এবং তার মূল্যও বোঝাতে পারব না।
শিক্ষার্থী, সরকারি আলাওল কলেজ
সরল, বাঁশখালী, চট্টগ্রাম