নিখোঁজের এক দিন পর ডোবায় কলেজ ছাত্রীর মরদেহ

পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে শাহিদা বেগম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিদা বামনপড়া গ্রামের হারুনের মেয়ে এবং হাজি সফির উদ্দীন মহিলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয় শাহিদা। এরপর আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজ করে না পাওয়ার তার বাবা পঞ্চগড় সদর থানায় ডায়েরি করেন। শনিবার সকালে বাড়ি থেকে কিছু দূরে তাদের  ডোবায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।