সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রয়াত বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রয়াত আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেভেরেন্স (শ্রদ্ধা) সভা আহ্বান করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ৪ জুলাই সকালে আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে (প্রধান বিচারপতির এজলাস কক্ষ) এটি অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১০০ জন প্রয়াত বিচারপতি ও আইনজীবীর নাম উল্লেখ করে বলা হয়, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ ইন্তেকাল করায় আগামী ৪ জুলাই সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।