কাইজেন দর্শনকে বলা হয় বাণিজ্য বা প্রতিষ্ঠানের উন্নতির দর্শন। তবে একে জীবনে প্রয়োগের মাধ্যমে জীবনেও সফল হওয়ার উদাহরণ রয়েছে। কাইজেন একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রথমে রয়েছে নিজের বা প্রতিষ্ঠানের ত্রুটি খুঁজে বের করা। এরপর সেই ত্রুটি সমাধানের জন্য উপায় খুঁজে বের করা। সমাধানটি কর্মক্ষেত্রে প্রয়োগ করা এবং ফলাফল যাচাই করা।
যদি ফল আশানুরূপ হয় তাহলে পদ্ধতিটি পুনরায় প্রয়োগ করা। আর যদি ফল আশানুরূপ পাওয়া না যায় তাহলে এই পদ্ধতিটি অর্থাৎ ত্রুটি খুঁজে বের করা, সমাধান বের করা, প্রয়োগ ও ফল যাচাই-প্রক্রিয়াটি পুনঃপুন ব্যবহার করা। কাইজেন পদ্ধতির আরেকটি মূলনীতি হলো, প্রতিদিন উন্নয়নের চেষ্টা করা।
প্রতিদিন যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটু করে হলেও উন্নতি করে তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সফলতা অনিবার্য হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে, জাপানের অর্থনীতি যখন একদম ভেঙে পড়েছিল তখন তারা এই পদ্ধতি গ্রহণ করেই নিজেদের অর্থনীতি পুনরুদ্ধার করেছিল।