টি-টোয়েন্টি বিশ্বকাপ দামামার মাঝেই চলছে ইংল্যান্ডের ঘরোয়া লিগ টি২০ ব্লাস্ট। সেখানেই গ্ল্যামর্গানের হয়ে খেলা অস্ট্রেলীয় তারকা ব্যাটসম্যান মারনাস লাবুশেন দুর্দান্ত এক নিয়ে হতবাক করে দিয়েছেন সবাইকে।
গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে লং অনে ফিল্ডিং করতে থাকা লাবুশেন নিজের ডান দিকে ভোঁ দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন বেন চার্লসওয়ার্থের ক্যাচ। ফলো থ্রুতেই দৌড়ে সতীর্থদের সঙ্ড়ে উদযাপনে মাতেন লাবুশেন।
তবে এমন ক্যাচের দিনেও ম্যাচ জেতা হয়নি লাবুশেনের। শেষ বলে ছক্কা হাঁকিয়ে গ্লুচেস্টারশায়ারকে জয় এনে দেন জশ শ।