ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে শিশু নিখোঁজ

জামালপুরের ইসলামপুর উপজেলায় রেলওয়ে সেতুর ওপর থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. মৃদুল মিয়া (১৩) নামের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার পাটনীপাড়া পাথরঘাটি রেলওয়ে সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু মৃদুল মিয়া উপজেলার ভেঙ্গুড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মো. মৃদুল মিয়াসহ তিন বন্ধু ট্রেন আসার আগ মুহূর্তে পাথরঘাটি সেতু থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করার আগে দুজন পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ট্রেনের ধাক্কায় মৃদুল পানিতে পড়ে নিখোঁজ হয়।