আম সংগ্রহ শুরু করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ

প্রতিবছরের মতো এ বছরও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম শুরু করেছে। বর্তমান বাজারে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ তার জনপ্রিয় সব ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকস ও ম্যাঙ্গোবার তৈরির উদ্দেশ্যে নাটোর, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে মানসম্মত আম সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। গত ৬ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত আকিজ ফুডের পাল্প প্রসেসিং ফ্যাক্টরিতে আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর প্রায় ২০ হাজার টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। এই আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক (অপারেশনস) সৈয়দ জহুরুল আলম জানান, ‘একমাত্র আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডই সরাসরি বাগান থেকে উন্নতমানের আম সংগ্রহ করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পাকানোর ব্যবস্থা নিশ্চিত করে।’ বিজ্ঞপ্তি