তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মেয়েশিশুকে অ্যাপার্টমেন্টের সুইমিংপুলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে এক নারীর বিরুদ্ধে। টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা এলিজাবেথ উলফ (৪২) নামের ওই নারীকে আটক করে পুলিশ। অবশ্য পরদিনই তিনি জানিমে মুক্ত হয়ে যান তিনি।
এদিকে এ খবর সামনে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ঘটনাটি ঘটেছে গত মাসের ১৯ মে। ওইদিন ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুটির মা হিজাব পরিহিত অবস্থায় দুই বাচ্চাকে নিয়ে সুইমিং পুলের কাছে যান। এ সময় উলফ তাকে ধর্ম ও জাতীয়তা নিয়ে প্রশ্ন করা শুরু করেন। ফিলিস্তিনি পরিচয় জানার পরই ওই নারীর দুই সন্তানের ওপর চড়াও হন ওই মার্কিন নারী। তিন বছরের মেয়েটিকে সুইমিং পুলের পানির নিচে চেপে ধরেন। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ইসলামভীতি, ফিলিস্তিনবিরোধী পক্ষপাত এবং ইহুদিবিদ্বেষ বেড়েছে।