সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট সভা গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উদয়ন সিনেট হলে অনুষ্ঠিত হয়। এ সভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা খাতকে অন্যতম গুরুত্ব দিয়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক শাহ্ আজম সভায় সভাপতিত্ব করেন।