মোহাম্মদপুরে কাপড়ের শোরুমে চুরি

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান হাউজিং এলাকায় কজি আউটফিট নামে একটি কাপড়ের শোরুমে চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোরুমের ক্যাশে থাকা টাকা নিয়ে যার চোর চক্রের সদস্যরা। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

কজি আউটফিটের মালিক ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদ হাসান রাতুল বলেন, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আমার নিজস্ব কাপড়ের শো-রুমের ওয়্যারহাউজে রবিবার রাতে কাজ শেষ করে বাসায় যাই। গতকাল সকালে আমার স্টাফরা এসে দেখে ভেতরে প্রতিটি ড্রয়ারের তালা ভাঙা, সব মালামাল ফ্লোরে এলোমেলোভাবে পড়ে আছে। ওয়্যারহাউজের এগজস্ট ফ্যানের জায়গা দিয়ে চোর চক্রের সদস্যরা ভেতরে প্রবেশ করে। এ সময় ক্যাশের তালা ভেঙে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে আমি এসে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ বিষয়টি জানালে ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা-পুলিশ আসে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে ছবি ও ভিডিও তুলে নিয়ে যায়। চোর চক্রের সদস্যরা আমার প্রায় দুই-তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করে যায়।