ব্যাংক এশিয়ার রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

অধ্যাপক এমএ বাকী খলীলী সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম (সম্মান) ও এমকম সম্পন্ন করে ১৯৭৫ সালে তিনি বিশ^বিদ্যালয়ের একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে ১৯৮৭ সালে এমএসসি এবং ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ে ৩৭ বছরের সফল শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। শিক্ষকতা পেশার বাইরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  বিজ্ঞপ্তি