৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার, ৮ জিবি র্যাম সঙ্গে ২৫৬ জিবি রম এবং ৪৮ মাসের স্মুথ পারফরম্যান্স নিয়ে দুরন্ত তারুণ্যের দুর্দান্ত সঙ্গী হলো ভিভো ওয়াই২৮।
ওয়াই ও ভি সিরিজের মধ্যে সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। তাই ওয়াই২৮ স্মার্টফোনে মিলবে নিরবচ্ছিন্ন কানেকটিভিটি ও প্রোডাক্টিভ থাকার নিশ্চয়তা। এতে লেখাপড়া বা কাজসংক্রান্ত ই-মেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারা দিনের ইন্টারনেট-নির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘœ। মুভি স্ট্রিমিং ও গেমিং করা যাবে ঘণ্টার পর ঘণ্টা। সঙ্গে থাকছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি।
রয়েছে ৮ জিবি র্যাম আরও ৮ জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহারের সুযোগ এবং ২৫৬ জিবি স্টোরেজ নিশ্চয়তা। ৬ দশমিক ৬৮ ইঞ্চি এলসিডি স্ক্রিনের স্মার্টফোনটির রেজল্যুশন ১৬০৮ *৭২০। ব্রাইট ডিসপ্লের পাশাপাশি ব্যাকসাইডেও রয়েছে গ্লোয়িং আউটলুক। গ্লিমিং অরেঞ্জ ও এগেট এই দুই রঙে মিলছে ভিভো ওয়াই২৮।
৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং সামনে অরা স্ক্রিন লাইটের সঙ্গে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের চলবে ভিভো ওয়াই২৮। ৬ জিবি + ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও পাওয়া যাবে ভিভো ওয়াই২৮। এর দাম ২০ হাজার ৯৯৯ টাকা। অপরটি ৮ জিবি + ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজের ভিভো ওয়াই২৮-এর দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। পছন্দের ভিভো ওয়াই২৮-এর প্রি-বুকিং চলবে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তি