ছাদ ফুটো করে পালানো আসামিদের ২ দিনের রিমান্ড

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানোর ঘটনায় পুলিশের হাতে ধরা পড়া চার আসামিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান এ আদেশ দেন। গতকাল বুধবার দুপুরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সুজন মিয়া আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ২৬ জুন রাতে বগুড়া কারাগারের কনডেম সেলে থাকা ওই চার ফাঁসির আসামি ছাদ ফুটো করে পালিয়ে যায়। পরে ভোরে করতোয়া নদীর পাশে চাষীবাজার থেকে পুলিশ তাদের আটক করে।