নিখোঁজের দুদিন পর উদ্ধার হলো কলেজশিক্ষার্থী ফারদিনের মরদেহ। ফরিদপুর শহরের কুমার নদ থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গত বুধবার বিকেলে বন্ধুর সঙ্গে গোসলের জন্য শহরের মদনখালী স্লুইস গেটের ওপর থেকে লাফ দিয়ে নিখোঁজ হয় ফারদিন। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তার বন্ধু উঠতে পারলেও ফারদিন উঠতে পারেনি।