ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ছিল। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে পর্তুগালের তৃতীয় শট নিতে আসেন জোয়াও ফেলিক্স।
ফেলিক্স গোলকিপারের ডানদিক দিয়ে শট মারেন, সেটি পোস্টে লেগে প্রতিহত হয়। ফেলিক্সের ওই মিসের কারণে শেষ পর্যন্ত ফ্রান্স ৫-৩ ব্যবধানে হারায় পর্তুগালকে।
ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ফেলিক্সের শট মিস করার কারণ জানিয়েছেন। আর তার মিসের কারণ সামনে মাইকনানের মতো গোলকিপার থাকা।
এমবাপ্পে বলেন, 'সে (মাইকনান) ভীতিকর। আমি সঠিক বিশ্লেষণ জানি না কিন্তু ফেলিক্স যে পোস্টে মেরেছে তার কারণ, সে ভাবছিল সামনে এমন এক গোলিকপার আছেন যে বলটি ধরে ফেলবে। আমরা সফল হয়েছে আর তার বড় কারণ মাইক।'
ফ্রান্স সেমিফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে। স্পেন ২-১ গোলে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।