মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম. এ. খান বেলাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম. এ. খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। ব্যবসায়িক কর্মকা-ের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকার এক্সিকিউটিভ মেম্বার এবং নোয়াখালী জিলা সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট। বিজ্ঞপ্তি