পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১২.৩১ %

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২ দশমিক ৩১ শতাংশ। এক বছরের ব্যবধানে যেটি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) এর তথ্যানুযায়ী, এ বছরের জানুয়ারি-মে সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মিলিত টেক্সটাইল এবং পোশাকের চালান বছরের ব্যবধানে ১১ দশমিক ৯১ শতাংশ কমে ৩ বিলিয়ন ডলারে নেমেছে।