দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইমামের মৃত্যু

নীলফামারীর সদরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আবুল হোসেন (৬০) নামে মসজিদের ইমামের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আবুল হোসেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের অচিনতলা সহদেব বড়গাছা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মক্তব শিক্ষক ও তেঁতুলতলা জ্ঞানদাস কানাইকাটা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত সোমবার সকালে তিনি ফজরের নামাজ শেষে বাইসাইকেলে মক্তবে যাওয়ার পথে নীলফামারী-ডোমার মহাসড়কের তরনীবাড়ী পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।