বরিশালে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এসএম জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মৃধা, মোসলেম সিকদার, শেখ আবুল হাসেম, মো. নান্নু মিয়া, স্বপন দত্ত, মো. বাবুল মীর, আবদুর রশীদ হাওলাদার, আরিফুর রহমান, নূরুল ইসলাম, জালাল মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে ২৫টি সংগঠনের সমন্বয়ে নগরীতে মিছিল বের করা হয়।