ভুয়া ডাক্তারকে পুলিশে সোপর্দ

গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকার একটি চেম্বার থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছেন সিভিল সার্জন। আটক ভুয়া ডাক্তারের নাম ওসমান গনি (৩৪)। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার হাদিরা গ্রামে।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ জানায়, ১২ বছর ধরে টঙ্গীর সাতাইশ এলাকায় সাতাইশ স্কুলের উত্তর পাশে সরকার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছেন ওসমান গনি। গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওসমান গনিকে আটক করে পুলিশে দেন।