শিয়ালের কামড়ে আহত ১০

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:৫৪ এএম

নেত্রকোনার পূর্বধলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন। গত মঙ্গলবার ২৬ মে বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন জুনাইদ , সুফিয়া, নজরুল, অনিক, নাজমুল, ফাতেমা, আয়েশা, আছিয়া, আব্দুল কুদ্দুছ ও নজরুল। তারা সবাই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত