সম্পূর্ণ ডিজিটাল মিটার, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এভারেজ মাইলেজ ইন্ডিকেটর, ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর ইত্যাদি নতুন প্রযুক্তি নিয়ে বাজারে এলো পিজিএম-এফআই প্রযুক্তির নতুন হোন্ডা এসপি ১৬০। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মডেলটির জমকালো উন্মোচন করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
হোন্ডা জানায়, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে এবার পিজিএম-এফআই ইঞ্জিন সমৃদ্ধ সম্পূর্ণ নতুন এসপি ১৬০ বিএস-সিক্স মডেলটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
ইভেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘আমরা সবসময় গ্রাহকদের সেরা মানের পণ্য সরবরাহের চেষ্টা করি এবং এসপি ব্র্যান্ডে প্রথমবারের মতো পিজিএম-এফআই ইঞ্জিন সমৃদ্ধ নতুন এসপি ১৬০ মোটরসাইকেল আনতে পেরে আনন্দিত।’
প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘নতুন এসপি ১৬০ মডেলে আছে হোন্ডার উন্নত স্মার্ট পাওয়ার প্রযুক্তি সমৃদ্ধ ১৬৩ সিসি বিএস-সিক্স পিজিএম-এফআই ইঞ্জিন। এ ছাড়া বিভিন্ন ফার্স্ট ইন সেগমেন্টের উন্নত প্রযুক্তিসহ নানা সুবিধা পাবেন ব্যবহারকারীরা।’
দেশব্যাপী সব হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত ডিলার শোরুমে নতুন এসপি ১৬০ মডেলটি দুটি ভ্যারিয়েন্ট (সিঙ্গেল ডিস্ক ও ডাবল ডিস্ক এবিএস) এবং তিনটি আকর্ষণীয় (পার্ল, স্পার্টান রেড, পার্পেল ইগনেয়াস ব্লাক ও ম্যাট মার্ভেল ব্লু মেটালিক) রঙে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার টাকা এবং ডাবল ডিস্ক ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।