আনোয়ারায় ৬০ মণ সামুদ্রিক মাছ জব্দ, জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ট্রাকভর্তি লইট্যাসহ বিভিন্ন প্রজাতির ৬০ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। গতকাল শনিবার ভোরে উপজেলার পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে বাঁশখালী থেকে সামুদ্রিক মাছ ধরে ট্রাকে করে চট্টগ্রাম শহরের আড়তে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে রাতেই পিএবি সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করা হয়। ট্রাকটি থেকে ৬০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ির চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দ করা মাছ প্রকাশ্যে নিলামে ২ লাখ ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।