ভিনির সঙ্গে খেলতে কোন সমস্যা হবে না : এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে গেল মৌসুমে আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। আসছে ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়ুস ও রদ্রিগোর সঙ্গে থাকবেন কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পে ও ভিনিসিয়ুস সাধারণত একই পজিশনে খেলে থাকেন। দুজনই জাতীয় দলে খেলেন লেফট উইংয়ে। তবে রিয়ালের লেফট উইংয়ে কে খেলবেন ভিনি নাকি এমবাপ্পে। সেই প্রশ্নের উত্তর মিলবে তারা দুজন একসঙ্গে মাঠে নামলে।

রিয়ালে যোগ দিয়ে এক প্রশ্নের উত্তরে এমবাপ্পে জানালেন, ভিনিসিয়ুসের সঙ্গে একসঙ্গে খেলতে তার কোন সমস্যা হবে না।

এমবাপ্পে বলেন, 'ভিনিসিয়ুস একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমি তার সাথে এবং রদ্রিগো ও বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে খুব খুশি। দুর্দান্ত খেলোয়াড়রা একসঙ্গে খেলার জন্যই তৈরি হয়। ভিনির সঙ্গে খেলতে আমার সমস্যা হবে না। গেল মৌসুমে দারুণ খেলেছে সে। এখন আমাকে ভিনি, রদ্রিগো ও বাকিদের সঙ্গে মানিয়ে নিতে হবে।'