বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা বলছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আমরা প্রত্যাখান করছি, আমাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে সেটার ফাঁদে কেউ পা দিবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হামলা থেকে বাঁচায়নি, আমরা তাদের কথা শুনতে বাধ্য।
আরে সমন্বয়ক রিফাত রশীদ বলেন, আমরা হল ছাড়ার পক্ষ না। হল ছাড়তে বলার কারণ আমাদের আন্দোলন বন্ধ করা। আমরা এই ফাঁদে পা দিব না।