দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এ কথা বলেন।
নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জন হারিয়েছেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’
আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন। নিহত তিন পুলিশ সদস্য হলেন পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।