সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাশিনাথপুর গ্রামে রানা হামিদ (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত বুধবার বিকেলে কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা হামিদ একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রানা ঘটনার দিন দুপুরে লাঙ্গলবার বাজার থেকে বাড়ি ফিরছিল। গ্রামের মাঝে পৌঁছালে প্রতিপক্ষরা তাকে ধাওয়া করে। প্রাণভয়ে রানা গ্রামের এক বাড়িতে আশ্রয় নিলে ঘরের তালা ভেঙে রানাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রেখে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম জানান, হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।